মানস ভুঁইয়াকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টার অভিযোগ
দি নিউজ লায়নঃ বুধবার রাত্রি প্রায় সাত টা নাগাদ সবং ব্লকের দুবরাজপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা লাগোয়া একটি এলাকা আছে। প্রতিনিয়ত সেখানে বিজেপি মদ মাংস খায় উলঙ্গ নিত্য করে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ ।ওখানে পুলিশ ক্যাম্প আছে তারা নীরব দর্শক হয়ে থাকে। এত কেন্দ্র বাহিনী এসছে তারা হা করে চেয়ে আছে। আর বেশ কিছু দুর্বৃত্ত প্রসেনজিৎ জানা বলে একটি ছেলেকে মেরে হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে এবং তাকে জলে ফেলে দিয়েছিল ।স্থানীয় মানুষজন উদ্ধার করে সবং হসপিটালে নিয়ে যায়।
ঠিক সেই সময় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন কমিশনের অনুমোদিত প্রোগ্রাম করে মোটরসাইকেলে যখন ফিরছেন সেই সময় নানকার এলাকায় 35থেকে 40 জন বিজেপি আশ্রিত দুস্কৃতি ডাক্তার মানস ভুঁইয়া কে পিছন থেকে ডান্ডা দিয়ে মারতে আসে। তারা ডান্ডা চালিয়েছিল কিন্তু মানস বাবুর যিনি গাড়ি চালিয়ে ছিলেন তিনি বুদ্ধিমত্তার সঙ্গে মোটরসাইকেল থেকে মানস বাবুকে নামিয়ে দেয়। তা না হলে বুধবার রাতে মানস ভুঁইয়া কে প্রাণে মেরে ফেলার দুর্বৃত্তদের একটা ষড়যন্ত্র ছিল।
ডাক্তার ভূঁইয়া ওখান থেকে ফিরে এসে সোজা হসপিটালে যান প্রসেনজিৎ জানা কে দেখে আসেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত পুলিশ অফিসারদের ঘটনাটি জানান। অবিলম্বে এই দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য সবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের দপ্তর কে জানানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের নেতা আবু কালাম বক্স জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তৃনমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।

Post a Comment